নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২৩-০৪-০৯
বান্দরবানে থানচিতে পুকুরের পানিতে ডুবে ভারত চন্দ্র ত্রিপুরা (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ সকালে উপজেলা সদর ইউনিয়নের ব্যাপ্টিস মিশন সংলগ্ন সাধু যোসেফ পাড়ায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
পরে স্থানীয় ও গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভারত চন্দ্র ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে , গতকাল ইস্টার সানডে উপলক্ষে পরিবারের লোকজন রাত ১০ টার দিকে গীর্জা থেকে ফিরে এসে দেখেন ভারত চন্দ্র ত্রিপুরা বাসায় নাই। পরে পরিবারে লোকজন ও এলাকাবাসী তাঁকে খোঁজাখুঁজি করলেও আজ সকালে পুকুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক বলেন, মৃগী রোগের আক্রান্ত কারণে পুকুর পানিতে পরার পর পর তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited