নিজস্ব প্রতিবেদক | ১১:১০ পিএম, ২০২৩-০৪-১৭
পাহাড়ে প্রতিটি শ্রমজীবি মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, আমরা কে কোন দল করি তা বুঝি না। আমাদের কাছে তিনি একজন মানুষ। তার উপকার করতে পারাটাই হচ্ছে আমার মুল লক্ষ্য।
সোমবার (১৭ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সদস্যদের মাঝে ২০ লক্ষ টাকা ঈদ বোনাস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ বোনাস বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল আলম, সমিতির প্রধান উপদেষ্ঠা ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা আওয়ামীলীগ সদস্য ও জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানর রহমান বাবু।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির ২ হাজার সদস্যের মাঝে ১ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকা ঈদ বোনাস বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited