নিজস্ব প্রতিবেদক | ০২:২৪ এএম, ২০২৩-০৪-১৮
রাঙামাটির কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে ওই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মূহুর্তে শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে মারামারির আশঙ্কা করছে, বাস স্ট্যান্ড এলাকার দোকান দাররা। গত বৃহস্পতিবার দুই পক্ষ মুখোমুখি অবস্থানের গেলেও দ্রুত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ বছর যাবৎ বাস টার্মিনালটির ইজারা বাস মালিক ও শ্রমিকরা যৌথভাবে পরিচালনা করে আসছে। কাগজে কলমে ইজারা মেসার্স রাঙামাটি ট্রেডার্স এর নামে গ্রহণ করা হলেও এফিডেভিটের মাধ্যমে মালিক শ্রমিকরা ইজারা বাস্তবায়ন করে থাকে।
চলতি বছরের জন্যও ইজারা রাঙামাটি ট্রেডার্সের নামে গ্রহণ করা হয় এবং বিগত ৩০ মার্চ নোটারী পাবলিকের মাধ্যমে তা চট্টগ্রাম-রাঙামাটি বাস মোটর মালিক সমিতি এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অনুকূলে কার্য ক্ষমতা হস্তান্তর করে মেসার্স রাঙামাটি ট্রেডার্স। এরপর তারা পে-অর্ডার ও চালান ফরমের মাধ্যমে সরকারি রাজস্বের অর্থ জমা দিয়ে ইজারা পরিচালনা শুরু করে।
শ্রমিক নেতৃবৃন্দ জানায়, হঠাৎ করে গত ১৩ এপ্রিল রিজার্ভ বাজার এলাকার তৈয়ব, সাজু, আমির ও সাইফুলসহ বেশ কয়েকজন যুবক গিয়ে দাবি করে ইজারা তারা পেয়েছে এবং আগামীকাল থেকে ইজারার টোল তারাই তুলবে বলে চলে আসে। পরদিন সকালে তৈয়ব, সাজু, আমির ও সাইফুলসহ অন্যান্যরা গিয়ে টোল তুলতে চাইলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় মালিক ও শ্রমিক নেতারা বিষয়টি সমাধানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন- যেহেতু এই টার্মিনালের ইজারা শুরু থেকেই মালিক-শ্রমিকরা সমন্বয় করে পরিচালনা করছে। আগামীতেও আমরা এভাবেই পরিচালনা করতে চাই।
এদিকে অপর পক্ষের মো. আমির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান- আমরা ইজারা পেয়ে সকল অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে ইজারা পরিচালনা করতে গেলে মালিক ও শ্রমিক পক্ষের লোকজন বাধা প্রদান করে। তাই আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেছি এবং তারা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে থানায় বসে বিষয়টি সমাধানের আশ্বাসও দিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আগেই বা সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বিষয়টি সমাধানে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে, এলাকার ব্যবসায়ীরা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited