নিজস্ব প্রতিবেদক | ০৫:১৭ পিএম, ২০২৩-০৪-১৮
রাঙ্গামাটি জেলার অসহায় ও হত দরিদ্রদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙ্গামাটি চারুকলা একাডেমি হলরুমে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক ও চ্যানেল আই প্রতিনিধি সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
প্রকৃতি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অভয় প্রকাশ চাকমা, পৌরসভার কাউন্সিলর মো: জামাল উদ্দিন, ক্লাবের উপদেষ্টা ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, ঝিনুক ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: সাইফুল ইসলাম রাশেদ প্রমুখ।
আজকের অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা আদনান পাশা সুজা।
অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের ৩ শতাধিক অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited