নিজস্ব প্রতিবেদক | ১১:১৩ পিএম, ২০২৩-০৪-২০
রাঙ্গামাটির শহরে বিভিন্ন প্রকার নাশকতা ও অগ্নি দুর্ঘটনা এড়াতে জেলা শহরের বনরুপা ও রিজার্ভ বাজার এলাকার বিভিন্ন বাজার, মার্কেট ও শপিংমল পরিদর্শনসহ সচেতনতামুলক নির্দেশনা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা থেকে জেলা শহরের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। এ সময় মার্কেট ও শপিংমল ব্যবসায়ীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের দূর্ঘটনা এড়ানোসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় আগামী ১৫ মের মধ্যে নিজ নিজ উদ্যোগে নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক সরঞ্জামসহ মার্কেটে সকল প্রকার বৈদ্যুতিক সংযোগ চেক করে ঠিক করার নির্দেশনা দেয়া হয়।
মার্কেট পরিদর্শনের সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited