গোলামুর রহমান-লংগদু | ০৫:০৪ পিএম, ২০২৩-০৪-২৩
প্রথম কোন সেনা প্রধান হিসেবে লংগদুতে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন মাননীয় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মহোদয়।
ঢাকাসহ সকল সেনানিবাসে যথাযথ ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২২ এপ্রিল ২০২৩) ঈদ-উল-ফিতর পালিত হয়। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মোতায়েনরত সেনাসদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশ্যে বামে লংগদু আর্মি ক্যাম্প এবং রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন এবং উভয় ক্যাম্পেই গাছের চারা রোপন করেন।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি; বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল হিমেল মিয়া, পিএসসি ও বামে লংগদু আর্মি ক্যাম্প এবং রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা; জেসিও; অন্যান্য পদবীর সৈনিকগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের সকল স্তরের সেনাসদস্যদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
এ সময় সেনা প্রধান জানান,পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত দুর্গম পাহাড়ে সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে যথাযত দায়িত্ব পালন করছেন এবং সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদুল ফিতরের দিন ছুটে আসেন পাহাড়ে,পবিত্র ঈদের দিনে তাদের পবিরার পরিজন ছেড়ে পেশাগত দায়িত্ব পালনে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ঈদের এই বিশেষ দিনে তাদের পাশে থেকে তাদের ই একজন হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি তাদের সাথে কথা বলেছি, পবিত্র ঈদের দিনে তাদের সাথে এসে ঈদ আনন্দ উদযাপন করায় তারা খুবই খুশী ও আনন্দিত
উল্লেখ্য, তিনিই প্রথম সেনাবাহিনী প্রধান হিসেবে দুর্গম পাহাড়ি অঞ্চলে দায়িত্বরত সেনা সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঈদের দিন দুর্গম পাহাড়ী আর্মি ক্যাম্পে পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করেন। সেনাবাহিনী প্রধানের এ উদ্যোগ দুর্গম পাহাড়ী অঞ্চলে কর্মরত সেনাসদস্যসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল বহুলাংশে উঁচু করেছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited