আইয়ুব চৌধুরী | ০২:২৫ এএম, ২০২৩-০৪-২৯
রাজস্থলীতে পরিবারের মা বাবার সাথে অভিমান করে রাঙামাটি রাজস্থলী উপজেলায় বিষপান করে রোখেয়া বেগম, পিংকি (৩২) নামের ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আমছড়া পাড়া এলাকার টি এন টি কলোনিতে এ ঘটনা ঘটে। রোখেয়া বেগম আমছড়া পাড়া টি এনটি কলোনির জমির উদ্দিনের মেয়ে। সূত্র জানায়, পারিবারিক কলহ নিয়ে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষন পর এর জের ধরে রোখেয়া বেগম বিষপান করে। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। এক পর্যায়ে চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পর মারা যান ৪ সন্তানের জননী রোখেয়া বেগম পিংকি। ইতিপূর্বে পিংকির আরেক বিয়ে হয়েছিল।সে সংসারে তিন সন্তান ছিল। পরকিয়ার কারণে আগের স্বামীর সাথে সংসার বিছন্ন করে সরোয়ার নামক এক ছেলে কে বিবাহ করে গত কয়েক দিন আগে একটি কন্যা সন্তান লাভ করে। এ রির্পোট লেখা পর্যন্ত পিংকির মরদেহ রাজস্থলীতে আনা হয়নি। এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন জানান, উপজেলার আমছড়া পাড়ায় এক মহিলা বিষ পানে আত্নহত্যা করছে শুনেছি। পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ পাওয়া যায়নি। লাশ চট্রগ্রাম মেডিকেল কলেজে আছে। সে খান থেকে পাঠালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited