নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৫ পিএম, ২০২০-১০-৩০
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙামাটিতে বিশাল জশনে জুলুছে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি রাঙামাটি জেলার উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে থেকে জুলুছ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন মসজিদ থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লী জুলুছে যোগদান করে।
জশনে জুলুছে বর্ণাঢ্য র্যালীতে রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রানা, গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল ক্বাদেরীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ র্যালীতে যোগদান করেন।
পরে বনরূপা জামে মসজিদে গিয়ে আলোচনা, মিলাদ কিয়াম মোনাজাত শেষে সমাপ্তি হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited