নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৭ পিএম, ২০২৩-০৫-০১
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে গাঁজা সহ বিক্রেতা ও ক্রেতাকে দুজনকেই আটক করেছে বিজিবি।
সোমবার বিকাল ৫টার সময় জোন অধিনায়ক লেঃকর্নেল শাহ্ মোঃ শাকিল আলম এর নের্তৃত্বে, সহকারী পরিচালক হাফিজুর রহমান সহ একটি টহল দল ছোট মাহিল্লা সোনারগাঁও নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সৌম্য মনির বাড়ি তল্লাশি করে ৩৮০ গ্রাম গাঁজা সহ ০২ জনকে আটক করেছে।
গাঁজা বিক্রেতা শ্রী জীবন বিকাশ চাকমা লংগদু উপজেলার ছোট মাহিল্যা সোনারগাঁও এলাকায় দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যাবসা করে আসছে বলে জানতে পারে বিজিবি, এই দিন তার কাছে বাঘাইছড়ি থেকে গাঁজা ক্রয় করতে এসে মোঃ মহসিন সহ ক্রেতা বিক্রেতা দুজনই বিজিবির হাতে আটক হয়।
উক্ত অভিযান পরিচালনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, গুলশাখালী ফাঁড়ি ক্যাম্পের এ এস আই জহিরুল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, এছাড়াও বিভিন্ন ধরণের চোরা চালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited