নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৮ পিএম, ২০২৩-০৫-০৮
“আমরা সকল কাজই আন্তরিকভাবে করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (৮ মে) সকালে রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে রেডক্রস/রেডক্রিসেন্টের কার্যক্রম বেশ ভালো ভূমিকা রাখছে। বিশেষ করে কোভিড এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মাঠ পর্যায়ে রেডক্রস/রেডক্রিসেন্ট যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই প্রশংসার দাবী রাখে।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আমি এই আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং সংস্থাটির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পার্বত্য এলাকার জনগণের যেকোন বিপদে ও দুর্যোগে পাশে গিয়ে মানবতার সেবা প্রদান করছে রেড ক্রিসেন্ট সোসাইটি আর আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। এসময় রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের সাবেক ও বর্তমান যুব প্রধানদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited