নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ পিএম, ২০২৩-০৫-০৮
রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত দুর্গম বিলাইছড়ি উপজেলার ২নং কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫০টি দোকান ও বসতঘর। সোমবার (৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে থেকে জানা যায়, চায়ের দোকানের আগুনের সূত্রপাত ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তবে অতি তাপদাহ ও কাছে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই ছোট বড় প্রায় ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে কেংরাছড়ি বাজারে আগুনের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল আহসান হাবিব রাজীব, পিপিএম পিএসসি, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, থানা বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর (ওসি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দীন ও ইউপি চেয়ারম্যান রাসেল মারমা এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভায়াবহ অগ্নিকান্ড ঘটেছে। তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করা যাবে। এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ৫০টির দোকানসহ বসতঘর আগুনে পুড়ে গেছে বলে স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited