আইয়ুব চৌধুরী | ০৮:৪১ পিএম, ২০২৩-০৫-০৯
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ মে ) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হয়। র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়। পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সৃতি চাকমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, ডা, সৌমেন্দ্র বড়ুয়া সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধি, হেডম্যান কার্বারী, মেম্বাররা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গরীব ও অসহায়রা বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। বর্তমানে দেশের ৬৪ জেলায় বিনামুল্যে গরীব ও দুস্থ ব্যক্তিরা লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পাচ্ছে। এসময় বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিনামুল্যে সরকারি আইনগত সেবা গ্রহণের আহবান জানান এবং মামলার জট কমাতে সকলের সহযোগিতা কামনা করেন। বর্তমান সরকার মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর অধিক গুরুত্বারোপ করেছে। ফলে একদিকে যেমন মানুষ কম সময়ে আইনি সহায়তা পাচ্ছে, অন্যদিকে আদালতগুলোতে হ্রাস পাচ্ছে মামলা জট।
হেল্পলাইনে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ এর মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্যসেবা দেওয়া হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited