গোলামুর রহমান-লংগদু | ১০:১০ পিএম, ২০২৩-০৫-০৯
রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ৩৭ বিজিবি জোন ব্যাটালিয়ন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান সেগুন গোল কাঠ জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার ( ০৯ মে) সকাল ০৯০০ হতে বিকাল ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ মো: শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় শিশকমুখ বিজিবি ক্যাম্পের সংযুক্ত অফিসার ক্যাপ্টেন মো: খালিদ সিদ্দিক এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বি টাইপ টহল দল শিশকমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বটতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ৪২৪ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮,৪৮,০০০/- (আট লক্ষ আটচল্লিশ হাজার) টাকা।
উক্ত গোলকাঠ পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার বলেন, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited