নিজস্ব প্রতিবেদক | ০৭:১০ পিএম, ২০২৩-০৫-১২
বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে নির্মিত নতুন সেতুর অসমাপ্ত কাজ সম্পন্ন করণ শুরু হয়েছে। শুক্রবার (১২ মে) হতে খাগড়াছড়ি সড়ক বিভাগের উদ্যোগে এই কাজ শুরু করা হয়।
নির্মিত নতুন সেতুর কাজের শ্রমিকরা সেতুর সংযোগ সড়ক নির্মাণ কালীন হঠাৎ সংশ্লিষ্ট ম্যানেজারসহ শ্রমিকরা পালিয়ে যাওয়ায় প্রায় ৩ মাস এই কাজ বন্ধ ছিল। এই অবস্থায় মারিশ্যা জোন অধিনায়ক, উপজেলা প্রশাসক ও পৌর মেয়র কর্তৃক বারবার তাগিদ দানের ফলে খাগড়াছড়ি সড়ক বিভাগের উদ্যোগে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করণের কাজ শুরু করে।
পুরাতন সেতু মেয়াদ উত্তীন্ন হওয়ায় ১১ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ২০১৬ সালের ১১ জানুয়ারী নতুন সেতুর কাজ শুরু করে সড়ক জনপদ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেয়ার কথা থাকলে দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি সেতুর কাজ। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যান চলাচল করতে হয় পুরাতন সেতুতে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, নতুন সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ ও আনুসাংঙ্গিক কিছু কাজ বাকী রয়েছে। অল্প সময়ের মধ্যেই কাজগুলো সম্পন্ন করণে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি দ্রুততার সাথে নতুন এই সেতুর অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
এ সময় খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। নির্মাণাধীন অবস্থায় এর আগেও একবার এই সেতুর গার্ডারটি ভেঙে পড়ে।
স্থানীয়রা জানায়, সেতু নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও দুইবার গার্ডার ভেঙে পড়েছিলো। বার বার সেতু ভেঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited