আলমগীর মানিক | ০৪:২৯ পিএম, ২০২৩-০৫-১৩
আলমগীর মানিক
আসন্ন ঘূণিঝড় মোখার সম্ভাব্য আঘাত থেকে রক্ষায় পরবর্তী নির্দেশ নাদেওয়া পর্যন্ত রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। শনিবার দুপুরে (১৩ মে) এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সকলকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী আশ্রয়কেন্দ্র গুলোতে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
শনিবার বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। অতিপ্রবল এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধও জানানো হয়েছে উক্ত জরুরী বিজ্ঞপ্তিতে। ইতোমধ্যেই রাঙামাটি জেলা শহরে ২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রেখেছে জেলা প্রশাসন।
এদিকে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনের জন্য কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) খুলেছে জেলা প্রশাসন। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর- ০১৮২০-৩০৮৮৬৯, টেলিফোন নম্বর- ০২৩৩৩৩৭১৬২৩।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited