নিজস্ব প্রতিবেদক | ১০:২৪ পিএম, ২০২৩-০৫-১৪
“হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে অনুষ্ঠিত হলো হেডম্যান কারবারি সম্মেলন। শনিবার (১৩ই মে) সকালে সম্মেলন উপলক্ষ্যে বান্দরবান জেলা সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়াম হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ, বোমাং সার্কেল ও সি,এইচ,টি হেডম্যান নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম এর আয়োজনে এবং এ,এল,আর,ডি বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় সমাবেশের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সভাপতি কংজরী চৌধুরী, এ.এল.আর.ডি এর নির্বাহী পরিচালক সামলসুল হুদা, রাজ পরিবারের জৈষ্ঠ সদস্য রাজকুমার চহ্লা প্রু জিমি, চাকমা সার্কেল-হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি চিংকিউ রোয়াজা,মং সার্কেল-হেডম্যান এসোসিয়েশন সভাপতি চাই থোয়াই চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হ্লা থোয়াই হ্রী।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ-আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, ৭টি উপজেলার মৌজার হেডম্যান,কারবারিসহ প্রমুখ।
উদ্বোধকের বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সময়ের সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের প্রথাগত নিয়ম ও জাতীয়ভাবে আইন সংশোধনের প্রয়োজন আছে। আইন সংশোধনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে যে সকল কুসংস্কার প্রথা আমরা পালন করছি তা থেকে সরে আসতে হবে আর এর মাধ্যমে হেডম্যান-কারবারিরা সমাজ তথা দেশের উন্নয়নে আরো অবদান রাখতে পারবে।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর বক্তব্যের সাথে একমত পোষণ করেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সভাপতি কংজরী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য অঞ্চলের জনমানুষের উন্নয়নে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শান্তিচুক্তির পর প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কারনে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় যেমন আধুনিকতার ছোয়ায় জন মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে তেমনি পরিবর্তন এসেছে অর্থনীতিতে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পাবর্ত্য এলাকার উন্নয়নে স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রতিটি মৌজার হেডম্যান ও পাড়ার কারবারীদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited