ইকবাল হোসেন | ০৯:১৭ পিএম, ২০২০-১০-৩০
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২০খ্রিঃ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের আয়োজনে হামদ/নাত ও ক্বেরাত প্রতিযোগিতা, মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে স্বাস্থ্য বিধি মেনে শিশু একাডেমি মিলনায়তনে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বোরহান উদ্দীন মিঠু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন ইসলাম, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ, চিত্রশিল্পী মো. ইব্রাহীম। উপস্থাপনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’র পরিচালক মো. ইকবাল হোসেন।
প্রতিযোগিতা সমূহে বিচারকের দায়িত্ব পালন করেন বালুখালী কৃষিফার্ম জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হক ইয়েমিনি ও রাঙামাটি শিশু নিকেতনের শিক্ষক মাওলানা মুহাম্মদ জোনাঈদ-আল-হাসান।
মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা এবং মিলাদ ও দোয়া মাহফিল’র পর প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited