নিজস্ব প্রতিবেদক | ১১:২৪ পিএম, ২০২৩-০৫-১৭
রাঙামাটি জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকালে জেলা শহরে বর্ণাঢ্যা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের হ্যাপিমোড়, বনরুপা, কাঠালতলীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা এবং আলোচনসভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দিপংকর তালুকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দৌহা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজ রহমান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব, কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন, মৎস্যলীগের সভাপতি উদয়ন বড়–য়া, যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited