নিজস্ব প্রতিবেদক | ১০:৫৫ পিএম, ২০২৩-০৫-১৯
আগামি নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে চতুর্থবারের মতো আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ মে) বিকালে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এর আগে প্রথম পর্বে সকালের দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সম্মেলনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি।
এ সময় মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় এবং মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।
সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, যুগ্মসম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোন্দকার, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল ও সাধারন সম্পাদক মো. আবু তালেব ছাড়াও জেলা, উপজেলা ও পৌর আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিকে কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. হারুনুর রশীদ ফরাজী ও সাধারন সম্পাদক পদে মো. নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ গেল ২০১৫ সালের ৩০ আগষ্ট মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে মো. হারুনুর রশীদ ফরাজী সভাপতি ও পৌর কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited