নিজস্ব প্রতিবেদক | ০১:১৮ এএম, ২০২০-১০-৩১
পার্বত্য জেলা রাঙামাটির ভারত সীমান্তবর্তী অন্যতম দূর্গম বরকল উপজেলার বাসিন্দাদের জন্য ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ। চারিদিক থেকে কাপ্তাই হ্রদ বেষ্ট্রিত সীমান্তবর্তী এই উপজেলার বাসিন্দাদের ৯৮ শতাংশই জীবিকা নির্বাহ করে আসছে হ্রদে মাছ ধরা থেকে শুরু করে কৃষি কাজ এর মাধ্যমে। অনুন্নত এই উপজেলার বাসিন্দাদের উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ। বিগত তিন বছরে বরকল উপজেলাতে প্রায় আট কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে এবং আরো অনেকগুলো প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
উপজেলা নির্বাচনে অংশগ্রহনের কারনে সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়া বরকলের বাসিন্দা, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের নেতা সবির চাকমা জানিয়েছেন, বিগত ২০১৫ সাল থেকে জেলা পরিষদের মাধ্যমে প্রায় আট কোটি টাকার উন্নয়ন কর্মকর্তান্ড বাস্তবায়ন করা হয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো, (১)এরাবুনিয়া বাজার জামে মসজিদ নির্মাণ (২)উত্তর এরাবুনিয়া জামে মসজিদ নির্মাণ (৩)বড় কুড়াদিয়া জামে মসজিদ নির্মাণ (৪)সরকারপাড়া জামে মসজিদ উন্নয়ন (৫)ভান্ডারী পাড়া জামে মসজিদ নির্মাণ (৬)ভূষণছড়া বাজার জামে মসজিদ উন্নয়ন (৭) মীরপাড়া জামে মসজিদ নির্মাণ (৮)ভূষণছড়া ফারুক ই আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় ১টি শ্রেণীকক্ষ, ১টি ছাত্রাবাস নির্মান (৯)এরাবুনিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ১টি শ্রেণিকক্ষ নির্মাণ (১০)এরাবুনিয়া কবর স্থানে বাউন্ডারি ওয়াল নির্মাণ (১১)বামপ্লেন মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ নির্মাণ (১২)ছোট হরিণা বাজারে শ্রীশ্রী কালি মন্দির নির্মাণ (১৩)লুম্বিনী বন বিহার উন্নয়ন (১৪)বরকল বনবিহার উন্নয়ন (১৫)ভূষণছড়া বাজারে ড্রেন নির্মাণ (১৬)ভূষণছড়া বাজার ও পাশবর্তী এলাকায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ বাস্তবায়ন (১৭)ভূষণছড়া বাজার ঘাটে সিঁড়ি নির্মাণ (১৮)ভূষণছড়া বাজার মসজিদে উন্নত টয়লেট নির্মাণ (১৯)ছোট হরিণা বাজারে টয়লেট নির্মাণ (২০)বামপ্লেন বাজার ঘাটে সিঁড়ি নির্মাণ (২১)এরাবুনিয়া বাজারে পানির হাউস ও বসার স্থান নির্মাণ (২২)ঠেগামূখ বাজার ঘাটে সিড়ি ও যাত্রী ছাউনি নির্মাণ (২৩)আমতলা খেয়া ঘাটে যাত্রী ছাউনি ও সিড়ি নির্মাণ (২৪)ভূষণছড়া স:প্রা: বিদ্যালয় মাঠে ধারক দেয়াল নির্মাণ (২৫)ভান্ডারী পাড়ায় রাস্তা নির্মাণ (২৬)সরকার পাড়ায় রাস্তা নির্মাণ (২৭)হারুন টিলা হতে এরাবুনিয়া পর্যন্ত রাস্তা নির্মান (২৮)উজ্জ্যাংছড়ি বৌদ্ধ বিহার নির্মাণ (২৯)জুনোপহর উচ্চ বিদ্যালয়ে ১টি শ্রেণিকক্ষ ও ১টি ছাত্রাবাস নির্মাণ (৩০)ভান্ডারী ঘাটে সিড়ি নির্মাণ (৩১)ভূষণছড়া ইউনিয়নের প্রধান সড়কের মাঝে ব্রীজের জন্য পাইলিং নির্মাণ (৩২)বরকল সদর বৌদ্ধ মন্দির দ্বিতল ভবন নির্মান (৩৩)বরকল সদর হরিমন্দি ভবন নির্মান (৩৪)বরকল সদরে লঞ্চঘাটে পাকা সিঁড়ি নির্মান (৩৫)বরকল সদরে জেলা পরিষদ বিশ্রামাগার ভবন নির্মান (৩৬)বরকল রাগীব রাবেয়া কলেজের ফার্নিচার সরবরাহ ও ক্রীড়া সামগ্রী বিতরন (৩৭)লতিবাঁশছড়া বন বিহারের ভোজন শালা নির্মান (৩৮)বগাছড়ি বৌদ্ধবিহার নির্মান (৩৯)ভুষনছড়া তালছড়া বৌদ্ধ বিহার পুননির্মান (৩৯)বরকল সদরে মারমা সম্প্রদায়ের ক্লাব ঘর নির্মান ও আসবাবপত্র সরবরাহ (৪০)বরকল সদর মডেল সরকারি প্রাঃ বিঃ সংস্কার (৪১)শ্রাবস্তী বনবিহারের ২শ ফুট সিঁড়ি নির্মান (৪২)বরকল ইউনিয়নের হালাম্বায় সেচ ড্রেন নির্মান (৪৩)সুবলং বাঘাছোলা শিলছড়ির মুখে যাত্রী ছাউনি নির্মান (৪৪)লাইজু পাড়ায় পানীয় জলের সুব্যবস্থাকরন (৪৫)১নং নালারমুখ মাদ্রাসার ঘর নির্মান (৪৬) ইসলামপুর পীরের টিলায় ওয়াল নির্মান (৪৭)শ্রাবন্তী বন বিহার নির্মান (৪৮)সুবলং উচ্চ বিদ্যালয়ের শ্রেনীকক্ষ সম্প্রসারন, বিজ্ঞান ভবন নির্মান, দিতল ভবন সমাপ্ত করন(৪৯) হাজাছড়া সাম্যমৈত্রী বৌদ্ধবিহার দ্বিতল ভবন নির্মান (৫০)হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের হোস্টেল নির্মানসহ বিদ্যালয়ের বিভিন্ন প্রকার উন্নয়নের সহযোগিতা (৫১)অর্পনাচরন বৌদ্ধ বিহারের সিঁড়ি ও গভীর নলকুপ স্থাপন (৫২)দেওয়ানচড় বন বিহার পুননির্মান (৫৩)বিলছড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেনীকক্ষ সম্প্রসারন ও বিভিন্ন সময়ে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন (৫৪)কুসুমছড়ি বন কুঠির নির্মান (৫৫)কুসুমছড়ি বৌদ্ধ বিহারের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান (৫৬)বরুনাছড়ি সার্বজনীন বনবিহারের উন্নয়ন (৫৭)বরুনাছড়িতে ১০নং মসজিদ নির্মান (৫৮)বরুনাছড়ি জোন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ভবন নির্মান (৫৯)ইসলামপুর মসজিদের ঘাটে সিঁড়ি নির্মান (৬০)বরুনাছড়িতে বাজার সেড নির্মান (৬১)সুবলং ছেগেয়েছড়ি আমতলা ভাবনা কুঠির নির্মান (৬২)সুবলং বোবা পাড়ায় পানীয় জলের ব্যবস্থা (৬৩)মিদিঙ্যাছড়িতে গভীর নলকুপ ও জেনারেটরের মাধ্যমে পানীয় জলের সুব্যবস্থা (৬৪)সুবলংয়ের হরিমন্দির দ্বিতল ভবন-ধারক দেওয়াল নির্মান (৬৫)সুবলং বাজারের মসজিদের ধারক দেওয়াল নির্মান (৬৬)সুবলং ধামাইছড়া সঃপ্রাঃবিঃ বাউন্ডারী ওয়াল ও সিঁড়ি নির্মান (৬৭)সুবলং বাজার ক্লাবের সংস্কার ও ফাউন্ডেশন পিলার নির্মান (৬৮)সুবলং বাজারের ফুটপাট সংস্কার, সুবলং বাজারের পানীয় জলের ব্যবস্থা (৬৯)হাজাছড়া মাদ্রাসার উন্নয়ন (৭০)দক্ষিন বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মান (৭১)কুরকুঠিছড়ি রাসেল স্মৃতি সংসদ নির্মান (৭২)বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের শ্রেনীকক্ষ সম্প্রসারন ও শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরন (২৭)বাঘাচোলায় সাধন চাকমার জমিতে সেচ ড্রেইন নির্মান (৭৩)২নং বরকল ইউনিয়নে প্রহর চাকমার জমিতে সেচ ড্রেইন নির্মান (৭৪)সুবলং চন্দ্র কুমার মৎস বাঁধ নির্মান (৭৫)হাজাছড়া এলাকায় সোলার ও পাইপের মাধ্যমে পানি সরবরাহ সুব্যবস্থা (৭৬)ধামাইছড়ায় শ্বশান ঘর নির্মান প্রকল্প ছাড়াও ভূষনছড়া ইউনিয়নে আগে বেশিরভাগ গ্রামে বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য কোন ধরনে নলকূপ ছিলনা কিন্তু বর্তমানে প্রতিটি গ্রামে জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমার মাধ্যমে অসংখ্য নলকূপ স্থাপন করা হয়েছে এবং হাজার হাজার সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে বলে জানিয়েছেন ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ।
তিনি জানান, অত্র ইউনিয়নে অসহায় মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সামগ্রী, গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের ভর্তি ফি ও বই ক্রয় করে দেওয়া, সাধারণ অসহায় গরিবদের চিকিৎসার জন্য এককালীন আর্থীক সাহায্য প্রদান, প্রতিটি এলাকায় যুবক ও ছাত্র ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং সাংস্কৃতিক সামগ্রী বিতরনের পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ নেতা সবির চাকমার প্রত্যক্ষ সহযোগিতায় কোনো প্রকার ঘুষ লেনদেন ছাড়াই বরকল উপজেলায় শিক্ষক নিয়োগসহ সকল নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত হয়ে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited