নিজস্ব প্রতিবেদক | ১২:৫৯ পিএম, ২০২৩-০৫-২৪
বান্দরবানের সদর উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা মেদো মারমা নামের (৩৪) মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার( ২৪ মে) সকালে ৪নং সুয়ালক ইউনিয়নে গেসমনি পাড়া ও ম্রোলং পাড়া মধ্যস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেদো মারমা(৩৪), রুমা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পড়ুয়া পাড়া গ্রামে প্রুথোয়াই অং মারমা ছেলে।
তিনি পেশায় মোটর বাইক ভাড়া চালক ছিলেন। রুমা বাসিন্দা অংচোয়াং মারমা বলেন, গতকাল বিকাল দিকে বান্দরবান থেকে রুমা উদ্দেশে আসছিলেন। চৈক্ষ্যং ও বটতলী পাড়া মধ্যখানে টিএস ট্রাকের সাথে মোটর সাইকেলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইক চালক মেদো মারমা গুরুতর আহত হলে ট্রিএস চালকরা তাকে তুলে নিয়ে যায়। পরে খোজ না পেয়ে সকালে শোনেন সড়কে পাশে তার লাশ পড়ে আছে। তবে এটি খুন নাকি হত্যা সেটি সঠিক তদন্ত মাধ্যমে বিচার চাই।
খোঁজ নিয়ে জানা গেছে, টিএস ট্রাকের মালিক জিয়া ও গাড়ি চালক ছিলেন শাকিল। ঘটনার পর মালিক ও চালক পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে লাশ পড়ে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বান্দরবান সদর থানার ওসি এসএম শহিদুল ইসলাম জানান, সড়কের পাশে এক যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited