নিজস্ব প্রতিবেদক | ১০:২৯ পিএম, ২০২৩-০৫-২৪
খাগড়াছড়িতে ৩’শ ২৬ জন নারী উদ্যোক্তা এবং নারী শিক্ষার্থীকে ৪৮ লক্ষ টাকার প্রণোদনা দিয়েছে জেলা পরিষদ। মঙ্গলবার বেলা ১২টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার পাহাড়ের পিছিয়েপড়া নারীদের মেধা-সৃজনশীলতা এবং দক্ষতাকে কাজে লাগাতে বিশেষ মনোযোগ দিয়েছে। ইউএনডিপিসহ বিদেশী দাতা সংস্থার কাছে এ অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যকে তুলে ধরতে ঢাকায় প্রতিবছর মন্ত্রণালয়ের মাধ্যমে পার্বত্য মেলার আয়োজন করছে। এতে এখানকার পোশকা-খাবার-হস্তশিল্প এবং সংস্কৃতি সমতল এবং বিদেশীদের নজর কাড়ছে।
তিনি অনুদান প্রাপ্ত নারী উদ্যোক্তা এবং নারী শিক্ষার্থীদের উন্নয়নে যে কোন সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, ইউএনডিপি-সিএইচটিডিএফ’র জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, নারী উদ্যোক্তা নিপু ত্রিপুরা ও নারী শিক্ষার্থী তানহা ফারদিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার। পার্বত্য জেলা পরিষদও সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জোর দেয়া হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিশ্চিতে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাহাড়ের নারীদের অংশগ্রণ ও যোগ্য করে তুলতে সব রকমের সহায়তা করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
পরে এ, বি, সি ক্যাটাগরিতে চাকমা, মারমা ত্রিপুরা ও বাঙালি সম্প্রদায়ের ১২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ৩০ (ত্রিশ) লক্ষ টাকা এবং ১০৬ জন ছাত্রীদের হাতে ১৮ (আঠারো) লাখ টাকার নগদ অর্থ তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যরা।
আয়োজকরা জানান, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে নানামুখী প্রকল্প চলমান রয়েছে। সেসব প্রকল্পের অধীনে সম্প্রদায় ভিত্তিক এসব অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited