নিজস্ব প্রতিবেদক | ১১:৩৭ পিএম, ২০২৩-০৫-২৬
রাঙ্গামাটির বিলাইছড়ি থানাধীন ধূপশীল এলাকায় অভিযান পরিচালনা করে ২০ লাখ ভারতীয় রুপিসহ এক গরু ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত গরু ব্যবসায়ীর নাম মো: বদি আলম (৭০)।
শুক্রবার (২৬মে) সকাল ৯টায় গ্রেপ্তারকৃত আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
বিলাইছড়ি থানা সুত্রে জানাযায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় যৌথবাহিনী গোপন সুত্রে খবর পেয়ে ১নং বিলাইছড়ি ৭নং ওয়ার্ড ধুপশীল সড়ক ওপর হতে মো: বদি আলমকে (৭০) গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ভারতীয় ২০লাখ রুপী(দশ বান্ডিল) এবং বাংলাদেশী নগদ ১লাখ ৭১হাজার ৫শ’টাকা এবং ব্যবহারিত একটি বাটন মোবাইল উদ্বার করা হয়। গ্রেপ্তার ব্যবসায়ী চট্রগ্রাম জেলার, রাঙ্গুনিয়া উপজেলা সাং -দক্ষিণ নিশ্চিন্তপুর ২নং হোচনাবাদ ৬নং ওয়ার্ড ইউনিয়নের মৃর্ত বাদশা মিয়ার ছেলে।
বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন(ওসি) জানান, গ্রেপ্তারকৃত বদি একজন গরু ব্যবসায়ী বলে নিজেকে পরিচয় দেয়। তিনি ভারত সীমান্ত এলাকা হতে জুড়াছড়ি দমদমিয়া গবাইছড়ি ও বরকল হতে অবৈধ পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গরুসহ বিভিন্ন পণ্য আনা নেয়া করত।
ভারতীয় মজুড়াছড়ি এবং বিলাইছড়ি থানার সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘ বছর যাবৎ ধরে অবৈধ মুদ্রা দিয়ে চোরাকারবারী করে আসছে। এছাড়া চোরাই পথে গরু এনে কাপ্তাই উপজেলা নতুনবাজার, রাঙ্গুনিয়া উপজেলা ও চট্রগ্রামে বেঁচাকেনা করত। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করে।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন(ওসি) জানান সে দীর্ঘ ৩০/৪০ বছর যাবত গরুর ব্যবসা করে জানি। কিন্ত গরু ব্যবসার আড়ালে সীমান্ত এলাকা হতে কিছু উপজাতীয়দের সাথে আতাঁত করে চোড়াই পথে অবৈধ ভাবে ভারতীয় রুপী নিয়ে চোরাকারবার করে তা জানা ছিল না। এবং বৃদ্ব বলে তাকে কেউ সন্দেহ করতনা।
অবশেষ গোপন সংবাদের ভিত্তিত্বে উক্ত ব্যবসায়ীকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। এবং যৌথবাহিনী অভিযান পরিচালনা করে চোরাই সিন্ডেকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু করেছে। গ্রেপ্তার বদির বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা করে রাঙ্গামটি আদালতে সোপর্দ করা হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited