নিজস্ব প্রতিবেদক | ০৪:২২ পিএম, ২০২৩-০৫-২৯
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, ওসি (তদন্ত) আনিছুর রহমান সহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, বিদ্যুৎ বিভ্রাট, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করেন। বক্তব্যে ইউএনও শাহরিয়ার মোক্তার বলেন, নানিয়ারচরে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার বাড়াতে হবে। জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ কে এবিষয়ে নজর রাখতে হবে। শিশু জন্মের প্রথম ৪৫দিনে বিনামূল্যে জন্ম নিবন্ধন করা যায় এবিষয় টি জনসাধারণ কে জানাতে হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited