নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৪ পিএম, ২০২৩-০৬-০১
বান্দরবানের আলীকদমে গরু চুরির ঘটনায় গরুর মালিক মোঃ ইউনূস বাদী হয়ে আট জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই ঘটনায় চুুরির সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় লামা পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতি সাইদুর রহমান সাঈদসহ আটজনের বিরুদ্ধে এ মামলা রুজু হয়।
বুধবার বিকালে চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ির বাসিন্দা মোঃ ইউনূস বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ বলছে গরু চুরির সঙ্গে জড়িত ছয় জনকে তারা আটক করেছেন।
এ মামলার আসামিরা হলেন, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা ও সাবেক পৌর যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাঈদ, লামা পৌর কাউন্সিলরের ছেলে ও রাজবাড়ীর বাসিন্দা মোঃ রাসেল, চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা মোঃ নুরুল হোসাইনের ছেলে মোঃ বাদশা, মোঃ শহিদুল্লাহর ছেলে অমিত হাসান, ছাহেল আহমদের ছেলে মোঃ আব্দুল শফি, বাদশা মিয়ার ছেলে মোঃ মিজান, লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা ড্রাইভার মোহাম্মদ সোহরাবের ছেলে মোঃ নুরুল ইসলাম প্রকাশ আতিক ও রেপারপাড়ার বাসিন্দা নুর হোসেন।
চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ির গরুর মালিক মোঃ ইউনূস জানায়, গত ২৯ মে রাতে ইউনূস মিয়া ও খাইরুল বশরের খামারবাড়ী থেকে গৃহপালিত ৪টি গরু চুরি করে চোর সিন্ডিকেট। বিষয়টি মঙ্গলবার থানায় মোঃ ইউনূস মৌখিক অভিযোগ করলে ওসির নির্দেশনায় বুধবার ভোরে এসআই মোঃ রেজোয়ানুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু চুরির ঘটনায় জড়িত লামা পৌরসভার রাজবাড়ি এলাকার মোঃ রাসেলকে আটক করে। পরে রাসেলের তথ্যের ভিত্তিতে বাকি ৫ জনকে আটক করা হয়েছে। গরু চুরির ঘটনায় জড়িত লামা পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতি সাইদুর রহমান সাঈদ ও নুর হোসেন পলাতক আছেন। আটককৃতদের কাছ থেকে নগদ ৮৯ হাজার টাকা ও ৪টি গরু উদ্ধার করে পুলিশ।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, লামা থানার সহায়তায় গরু চুরিতে জড়িত থাকার মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান চলমান আছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited