নিজস্ব প্রতিবেদক | ০৪:০৩ পিএম, ২০২৩-০৬-০২
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রাঙামাটিতে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালার পাশাপাশি জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ রেজাউল করিম, জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা সভাপতি কারী মোঃ ওসমান গণি চৌধুরী, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া এবং কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুল হাসান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, আলেম-ওলামারা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি। আপনারা নিজ নিজ জায়গা থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবেন। ইসলামে শান্তির কথা বলা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম প্রশ্রয় দেয় না।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited