নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২৩-০৬-০৫
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণের সমাধান কে বিবেচনায় রেখে এবং ক্যাম্পাস, শহর ও নগরকে স্মার্ট ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে রাঙামাটিতে বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।
সোমবার (৫জুন) সকালে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে ও আয়োজনে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করা হয়।
এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কলিম আহমেদ, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাপ্পু, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রুবেল কুমার দাশ, উপ-ত্রীড়া সম্পাদক তানবীর ফরহাদ চৌধুরী, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলম, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে, সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচিতে অংশগ্রহন করে।
এসময় নেতৃবৃন্দরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ুর বিরূপ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যার বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষথেকে প্রথম পর্যায়ে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ১০১টি বৃক্ষরোপন ও ক্যাম্পাসে বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে।
উল্লেখ্য: ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতৃন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited