প্রেস বিজ্ঞপ্তি | ০১:১৮ এএম, ২০২৩-০৬-০৭
মঙ্গলবার (৬জুন) দুপুর একটায় রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে কিছু উশৃঙ্খল পাহাড়ী ছেলে দুইজন বাঙালি ছেলেকে ব্যাপক মারধর করে মারাত্মক ভাবে আহত করেছে। উক্ত ঘটনায় নিন্দা জানিয়ে সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
বিবৃতিতে (পিসিসিপি) উল্লেখ করা হয়, আহত মোঃ ফাহাদ হলো রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং ক্লাস ক্যাপ্টেন। ক্লাসে কে কে নিয়মিত আসে না টিচার জিজ্ঞেস করলে ফাহাদ ক্যাপ্টেন হিসেবে তাদের নাম বলে যারা নিয়মিত ক্লাসে আসে না। সেখানে অনেকজনের মধ্যে পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের শিক্ষার্থী ছিল।
তার মধ্যে দুজন চাকমা ছাত্র তাদের বড় ভাই পাহাড়ী ছাত্র পরিষদ পিসিপি'র কাচে নালিশ করে যে, ফাহাদ ক্লাসে টিচারকে দেখিয়ে দিয়েছে যে তারা নিয়মিত ক্লাসে আসে না। এতে তারা ক্ষিপ্ত হয়ে পিসিপি'র কর্মীরা ফাহাদ ও ইসমাইল হোসেনকে ব্যাপক মারধর করে আহত করে বিদ্যালয়ের সামনেই। তারা এর আগেও বিদ্যালয়ে নিজেদের আধিপত্য দেখানোর জন্য বিদ্যালয়ের সামনে শিল্পকলা একাডেমী, কে কে রায় সড়ক এইসব এলাকায় বাঙালি শিক্ষার্থী ও পথচারীদের উপর হামলা করেছে।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজম বলেন, আমরা এই হামলার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যারা হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited