নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৩ পিএম, ২০২৩-০৬-১০
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন গাড়িটানা এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যান সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে গাড়িটানা এলাকায় শনিবার (১০ জুন ২০২৩) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে আসা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক লেদু ওরফে বাছা মিয়া (৩৫) এবং গাড়িতে থাকা আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫) নিহত হয়েছেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেন। বাছা মিয়ার এবং মো. মোতালেব দুজনেই চট্টগ্রামের হাটহাজারীর মুনিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী মো. মোতালেব হোসেন (৪৫) আম কিনে সিএনজি যোগে চট্টগ্রামে যাচ্ছিলো।
অন্যদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ির দিকে আসার পথে গাড়িটানা এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মো. মোতালেব হোসেন ও বাছা মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ ও লাশ উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited