নিজস্ব প্রতিবেদক | ০৭:২৪ পিএম, ২০২৩-০৬-১১
খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সরকারি সেতু ভেঙে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উত্তম কুমার দেব পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার (১১ জুন) দুপুরে উত্তম কুমার দেব খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সেতুর রড চুরির ঘটনা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৯ মার্চ খাগড়াছড়ির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন।
ওই মামলায় পুলিশের হাতে আটক অটোচালক নাজমুলসহ তিনজনের জবানবন্দির প্রেক্ষিতে ঠিকাদার উত্তম কুমার দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি আজ খাগড়াছড়ির আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।
খাগড়াছড়ির জিআরও এএসআই মীর হোসেন বলেন, আদালত উত্তম কুমার দেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত জানি না।
উত্তম কুমার দেবের আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছেন, মামলার এজাহারে উত্তম কুমার দেবের নাম ছিল না। কিন্তু হয়রানি এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited