নিজস্ব প্রতিবেদক | ০৯:০৭ পিএম, ২০২৩-০৬-১৬
বর্তমান সরকার কৃষি এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে কৃষকদের অবদান অপরিসীম আর তাই সরকারের দেয়া বিনামূল্যে বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করে দেশের উন্নয়ন তরান্বিত করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (১৬ জুন) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফুলে ফলে ভরে ওঠবে কৃষকের পরিবার আর উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে বাংলাদেশ।
এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেওয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুুমি) নার্গিস সুলতানা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদর উপজেলার ৮০০জন কৃষককে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৪০পরিবারকে ২বান্ডিল করে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited