আল মামুন | ১২:৫৭ এএম, ২০২৩-০৬-১৭
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানি নাদিম এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন ২০২৩) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দুলাল হোসেন এর সঞ্চালনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও এবং টিআইবি-খাগড়াছড়ির ম্যানেজার মো. আব্দুর রহমান।
বক্তারা দ্রুত গোলাম রব্বানি হত্যার নির্দেশ দাতা বাবু চেয়ারম্যানসহ সকল হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এছাড়া সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।
ৃ
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited