নিজস্ব প্রতিবেদক | ০১:২৫ এএম, ২০২৩-০৬-১৮
রাঙ্গামাটির লংগদুতে ‘সবাই মিলে গড়বো দেশ, দূর্ণীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭জুন), লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলো দূর্ণীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে। এতে সহযোগীতা করেন দূর্ণীতি দমন কমিশন, রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়।
বিতর্ক প্রতিযোগীতার প্রথম রাউন্ডে চারটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে। বিদ্যালয়গুলো হচ্ছে মাইনীমুখ মডেল হাই স্কুল বনাম রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়। তাদের বিষয় হচ্ছে ‘অভাব নয়, কেবল সীমাহীন লোভেই আসল কারণ’। অপর দল হচ্ছে করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয় বনাম লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়। এই দলের বিষয় হচ্ছে ‘দূর্ণীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’।
শেষে এদের মধ্যে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় বনাম লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় এই দুই দল ফাইনাল রাউন্ডে অংশ নিয়ে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং সাদিয়া আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। বিষয় বস্তু ছিলো ‘যে কোন রাষ্ট্রের উন্নয়নের পথে দূর্ণীতিই প্রধান অন্তুরায়’।
লংগদু উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ শওকত আকবর।
বিচারকের দায়িত্বে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান। এসময় অংশ গ্রহনকারী বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited