নিজস্ব প্রতিবেদক | ০৯:১৬ পিএম, ২০২৩-০৬-১৮
পাহাড়ের শিশুদের রক্ষাসহ অত্রাঞ্চলে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ৯টায় শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবায়তুন্নাহার জেবু প্রমুখ। এবার সর্বমোট ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, জেলার ৬-১১মাস বয়সী ৯ হাজার ৩৫৫জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭১হাজার ৮৩৯জন শিশুকের লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১০টি উপজেলা এবং একটি পৌরসভা মিলে এক হাজার ২৭২টি কেন্দ্র থেকে এ টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের দুই হাজার ৫৪৪জন কর্মী টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, রাঙ্গামাটির অনেক এলাকা দুর্গম রয়েছে, সেখানে একদিনে ভিটামিন খাওয়ানো সম্ভব নয়, তাই যথা সময়ে দুর্গম এলাকাগুলোর শিশুদেরকেও সুবিধামতো সময়ে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited