গোলামুর রহমান-লংগদু | ০৬:৩১ পিএম, ২০২৩-০৬-১৯
“প্রধানমন্ত্রীর নির্দেশনা ফাঁকা রবেনা কোন আঙ্গিনা ”এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এর নির্দেশনাক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক,
চট্টগ্রাম রেঞ্জ মোঃ সাইফুল্লাহ্ রাসেল এর দিকনির্দেশনায়,বে লা ১১টায় ৩৮ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙ্গামাটি এর অধিনায়ক মীরবহর শাহাদাৎ হোসেন এর তত্ত্বাবধানে বৃক্ষরোপন অভিযান-২০২৩ পরিচালিত হয়।
উক্ত অভিযানে ব্যাটালিয়নের পতিত জমিতে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার আরিফুল ইসলাম ও কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান, ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বৃক্ষরোপন অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়নের অধিনায়ক মীরবহর শাহাদাৎ হোসেন বলেন, বর্তমান সময়ে তীব্র তাপদাহে জন জীবন বিপর্যস্ত। এ বিপর্যয়ের কারণ পর্যাপ্ত গাছপালা না থাকা, বৈশ্বিক এই বিপর্যয় থেকে বাঁচার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন কর্মসুচী হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় ৩৮ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙ্গামাটি আজকের এই বৃক্ষরোপন অভিযান পালন করা হয়েছে। আশাকরি এই বৃক্ষরোপন অভিযান চলমান তাপদাহ এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে ভূমিকা রাখবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited