নিজস্ব প্রতিবেদক | ০৮:১০ পিএম, ২০২৩-০৬-২২
দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় প্রতিটি নাগরিককে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, দেশের আপামর জনসাধারণ বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপনের জন্য সচেতনতা সৃষ্টি করা গেলে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার থেকে আমরা অনেকাংশে রক্ষা পাবো।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি জীবন ক্লাবের উদ্যোগে রাঙ্গামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এসব কথা বলেন।
চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা আশীষ কুমার চাকমা নব এর সভাপতিত্বে ও উপদেষ্টা রাঙ্গামাটি পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, চ্যানেল আই রাঙ্গামাটি প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদ, ক্রীড়াবিদ ওয়াশিংটন চাকমা, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি।
এ সময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক পূলক চক্রবর্ত্তী, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, সাংবাদিক উছিংছা রাখাইন কায়েস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: আবু তৈয়ব, ঝিনুক ত্রিপুরা, ওয়াল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সাধারন সম্পাদক দেবাশীষ পালিত রাজা, সামাজিক সংগঠন ইয়থের প্রতিনিধি সাংবাদিক মো: হোসাইন ইকবাল, সাংবাদিক মনু মারমাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয় এবং সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
একই দিন বিকেলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের প্রবেশ মুখে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ম্যুরালের সামনে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় সাপছড়ি ইউনিয়নের মেম্বার লিটন বড়ুয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বর্ষা মৌসুমে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ১হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited