নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ এএম, ২০২৩-০৬-২৩
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বলেছেন, সন্ত্রাস, বিপর্যয় ও বিশৃঙ্খলা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির পথে প্রবল বাধা। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে ইমাম, আলেম ওলামাগণ একেকজন আইডল হিসেবে ভূমিকা রাখতে পারেন।
দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইমামদের ইতিবাচক ভূমিকা আমাদের তরুণ সমাজকে সকল প্রকার বিভ্রান্ত থেকে রক্ষা করতে পারে। বাংলাদেশে বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রেও ইমামদের ভূমিকা ইতিবাচক। তিনি বলেন, আল্লাহ যেটি বলেছেন কর, সেটিই ফরজ, আর যেটি বলেছেন বর্জনীয় সেটি বর্জন করাও ফরজ।
তিনি বলেন, বাংলাদেশ যে নিরাপদ আছে এর পিছনে বাংলাদেশ ইসলামী ফাইন্ডেশনের ভূমিকা আছে। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তাই আজকে দেশ নিরাপদ আছে, তাঁর জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাইন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দোয়া পরিবেশন করেন রাঙামাটি সদরস্থ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আশহাদুল ইসলাম, নাত পরিবেশন করেন কাঠালতলী জামে মসজিদের সহকারী ইমাম মোঃ তৈয়ব, কুরআন তিলওয়াত করেন দারুস সালাম একাডেমী’র ইমাম হাফেজ মোঃ বেলাল উদ্দিন ও সঞ্চলনা করেন ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভুঁইয়া।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited