আলমগীর মানিক | ০৩:১৩ পিএম, ২০২৩-০৬-২৪
ওসি জানান, উক্ত আসামি ইয়াকুব হোসেন মাসুদ ঢাকায় একাধিক ব্যক্তির নিকট কয়েক লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। যাহার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে চেক জালিয়াতির একাধিক মামলা হয় এবং বিচার শেষে বিজ্ঞ আদালত ০৬ টি সাজা পরোয়ানাসহ গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
তথ্য প্রযুক্তি এবং জেলা সাইবার ইউনিটের সহায়তায় জানা যায়, ধূর্ত আসামি পরোয়ানা জারির পর আত্মগোপনে থাকিয়া কৌশলে প্রায় ১০ বৎসর পুর্বে বিদেশে (দুবাই) পালিয়ে যায়। মাঝে মধ্যে বিদেশ থেকে দেশে আসা-যাওয়া করে এবং বর্তমান ঠিকানা পরিবর্তন করে একাধিক বার পাসপোর্ট গ্রহণ করে।
অনুসন্ধানে উপরোক্ত বিষয় জানার পর টিম কোতোয়ালি আসামির তিনটি পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন কপি সংগ্রহ করে আসামি কে গ্রেফতার করার লক্ষে পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়। পুলিশ সুপার আসামির বিদেশ গমনা-গমনরোধসহ আটক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), ঢাকা বরাবরে অনুরোধ করেন। উক্ত অনুরোধের প্রেক্ষিতে ২৩/০৬/২৩ ইং তারিখ আসামি ইয়াকুব হোসাইন মাসুদ স্ব-পরিবারে দুবাই পালিয়ে যাওয়ার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আসামির বিদেশ গমনরোধ করতঃ আটকপূর্বক টিম কোতোয়ালিকে অবহিত করেন। টিম কোতোয়ালি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন হইতে আসামিকে উল্লেখিত পরোয়ানামুলে আসামিকে যথাযথ আইনী প্রক্রিয়ায় গ্রেফতার পুর্বক কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
কোতয়ালী থানার ওসি জানিয়েছেন, আসামির বিরুদ্ধে সিআর-৬৭৪/১৪, সিআর-৬৭৫/১৪, সিআর-৬৭৬/১৪, সিআর-৬৭৭/১৪, সিআর-৬৭৮/১৪, সিআর-৬৭৯/১৪ ইং মামলার সাজা পরোয়ানা সহ আরও তিনটি সিআর পরোয়ানা মুলে আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited