নিজস্ব প্রতিবেদক | ০৭:৩১ পিএম, ২০২০-১১-০২
সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে এবছর সংক্ষিপ্ত আকারে পার্বত্য রাঙামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহি দানোৎত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান। চলতি মাসের ২৭শে নভেম্বর রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া অন্যতম এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে সোমবার প্রস্তুতিমূলক সভা করেছে রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ। উক্ত সভায় সভাপতিত্ব করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অঞ্জন কুমার দাস, এনএসআই এর সহকারি পরিচালক মোঃ রেজওয়ানুল হক, কোতয়ালী থানার ওসি(তদন্ত) খান নুরুল ইসলাম, ডিজিএফআই এর সিকিউরিটি অফিসার কাজী নাজমুল হোসাইন, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুপতি রঞ্জন চাকমা, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা ও সাধারণ সম্পাদক অমিয় খীসা, জেলা রোভার স্কাউটের নুরুল আবছার, রাঙামাটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বর্তমান সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ২৭ নভেম্বর সংক্ষিপ্তাকারে কঠিনচীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এবছর এ উৎসবের অন্যতম আকর্ষণ বেইন বুনা অনুষ্ঠিত হবেনা বলে সভায় জানানো হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited