নিজস্ব প্রতিবেদক | ০৮:১৪ এএম, ২০২৩-০৬-২৬
বিচার বিভাগে সুষ্ঠু স্বচ্ছ ও বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে ন্যাকুঞ্জর যাত্র শুরু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দীন।
রবিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যাকুঞ্জ উদ্বোধনের পর স্থানীয় গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দীন এসব কথা বলেন।
বিচারপতি মো. বোরহান উদ্দীন আরও বলেন, বিচার প্রার্থীদের-সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় প্রতিটি জেলা ও দায়রা জজ আদালতে এ ন্যাকুঞ্জ প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, দেশের সুশাসন নিশ্চিত করতে যথাসময়ে ন্যায়বিচার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধির সাথে মামলা, বিরোধ নিষ্পত্তি আবেদন এবং অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
দূর দুরান্ত থেকে আগত বিচার প্রার্থীরা আদলে এসে যাতে ভোগান্তিতে নাপরে সে লক্ষ্যে ৩৫ কোটি ২৫ লক্ষ্য ৯১ হাজার টাকা ন্যায়কুঞ্জে বিশ্রামাগার, খাবার পানি নারীদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজ আদলতে এ প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এসময় রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. সহিদুল ইসলাম, ও অতিরিক্ত জেলা দায়রা জজ মো. তওহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জজ ও যুগ্ম জেলা ও দায়রা জজ, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি জেলা জজ ও দায়রা জজ আদালত চত্বরে একটি কাঠগোলাপের চারা রোপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দীন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited