নিজস্ব প্রতিবেদক | ০৮:২০ এএম, ২০২৩-০৬-২৬
বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৮ কোটি টাকা ব্যয়ে ১ কিলোমিটার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংযোগ সড়কের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের সংযোগ সড়কের পাশে এবং ক্যাম্পাসের নির্দিষ্ট এলাকাজুড়ে বিভিন্ন ওষধি ও ফুল গাছের চারা রোপন করতে হবে যাতে সেই ওষধি এবং ফুল গাছের চারা সর্ম্পকে শিক্ষার্থীরা আরো অধিক জ্ঞান অর্জন করতে পারে এবং বিভিন্ন এলাকা থেকে ভ্রমনে আসা পর্যটকরা সেই ওষধি বাগান দেখে নতুন অভিজ্ঞতা লাভ করে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited