নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৭ পিএম, ২০২৩-০৬-২৬
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ প্রকল্প এর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল ১১টায় বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ প্রকল্প এর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)।
চেয়ারম্যান বলেন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হচ্ছে প্রশিক্ষণার্থীরা আইসিটি কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পেরেছে। নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুল পেরেছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শুধু সড়ক যোগাযোগ, কৃষি, শিক্ষা, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন করেনি বরং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেকার যুব-যুবমহিলাদের আত্ম-কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা আজ প্রমাণ হয়েছে।
তিনি বলেন,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেকার যুব-যুবমহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন পার্বত্য জেলায় আইসিটি বিষয়ের উপর প্রশিক্ষণের কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। কম্পিউটার বিষয়ে যারা প্রশিক্ষিত ও প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের আয় উপার্জনের সুবিধার্থে বোর্ডের প্রধান কার্যালয়ে ইনকিউবেটর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে কম্পিউটার বিষয়ে দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা ইনকিউবেটর ব্যবহারে সুযোগ পাবে। কম্পিউটার বিভিন্ন বিষয়ে ১৮০ দিন কার্যদিবস সম্পন্ন শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভাইস চেয়ারম্যান বলেন, পার্বত্য এলাকার বেকার যুব-যুবমহিলা যারা এ প্রকল্পের আওতায় কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে আজ তারা অনেকে সাবলম্বীর পথে। ইতোমধ্যে ১১জন আন্তজার্তিক বাজারে ডলার আয় উপার্জন করতে সক্ষম হয়েছে। আর ১১জন স্থানীয় বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি ভিত্তিতে কাজ করছে। এটাই এ প্রকল্পের সার্থকতা। প্রকল্পটি সমাপ্ত হওয়ার পরও প্রশিক্ষণার্থীরা যাতে বোর্ডের সাথে যোগাযোগ অব্যাহত রাখে এ বিষয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখের সদস্য বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), স্বাগত বক্তব্য রাখেন ত্রি-মাত্রিক নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারুক এবং প্রকল্প পরিচালক মংছেনলাইন রাখাইন প্রমুখ বক্তব্য প্রদান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বোর্ডের আরও সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের উপ-পরিচালক ও প্রকল্পের প্রকল্প মংছেনলাইন রাখাইন, বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরাসহ বোর্ডের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, ত্রি-মাত্রিক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited