গোলামুর রহমান-লংগদু | ০৭:৫৭ পিএম, ২০২৩-০৬-২৭
রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রতারক চক্রের ৮সদস্য নগদ ৩লক্ষাধিক টাকা ও তিনটি স্মার্টফোন সহ লংগদু থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকা হতে তাদের আটক করে লংগদু থানা পুলিশ।
লংগদু থানা পুলিশ সূত্রে জানাযায়, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মো. ইফতেখার নিহাল ও নিজাম উদ্দীন, আটকৃত ৮সদস্যর মধ্যে সোবহানের সাথে পূর্ব পরিচিত ছিলো গরু ক্রয় করতে আসা ইফতেখার ও নিজাম। সোবহান সহ আরো ৯জন মিলে কৌশলে তাদের গরু ক্রয় করে দিবে বলে রাতের আধাঁরে কাপ্তাই লেকের ভাসমান একটি টিলাতে নিয়ে যায়, পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা ৩লক্ষ ১২হাজার টাকা ও একটি আইফোন দুটি সাধারণ স্মার্ট ফোন ছিন্তাই করে চলে যায়, পরে ভুক্তভোগীদের থানায় অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে ৮সদস্যকে আটক করে লংগদু থানা পুলিশ।
গ্রেফতারকৃত সদস্যরা হলো, সোবহান (৩৫) পিতা. আব্দুল বারেক, ঘনমোড়, নজরুল ইসলাম(২৮), পিতা-আবুল খায়ের, ঘনমোড়, হারুন(২৩), পিতা-কুরবান আলী, ঘনমোড়,ইমান আলী(২৮), পিতা-আবুল কাশেম, ঘনমোড়, বরুন চাকমা(৫০), পিতা-মৃত যাত্রাচরন চাকমা, দক্ষিন ঘনমোড়,শাহাদাৎ মিয়া(৪০), পিতা-মৃত আব্দুর রউফ, প্যাটাইন্যামছড়া, বগাচত্তর ইউপি, মো: মিজান মিয়া(৬০), পিতা-মৃত কালু মিয়া, মধ্যম ঘনমোড়, মো: বেলাল হোসেন(৩০), পিতা-সিরাজুল ইসলাম
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মো. ইফখার নিহাল ও নিজাম উদ্দীন, তাদেরকে সোবহান নামে একজন প্রতারক সহ মোট নয়জন মিলে ভয়ভীতি দেখিয়ে তকদের কাছে থাকা টাকা পয়সা ও তিনটি মোবাইল ফোন ছিন্তাই করে নিয়ে যায়, পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে প্রতারক চক্রের ৮সদস্যকে আটক করতে সক্ষম হই, বাকী দুজন কাউসার ও সুমন (ভাসান্যদম) গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited