নিজস্ব প্রতিবেদক | ০৯:০২ পিএম, ২০২৩-০৭-০১
ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত রূপসী কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন থেকে শুরু করে আজ ঈদের ৩য় দিন পর্যন্ত বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়।
শনিবার ( ১ জুলাই) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা রিভারভিউ পার্কে অসংখ্য পর্যটক। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা ব্যবসায়ী সাকিব-তাহমিনা দম্পতি বলেন, এইবার ঈদ উদ্যাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে।'
এছাড়া কাপ্তাই লেক প্যারাডাইস, প্রশান্তি পার্ক শিলছড়ির নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছেন। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন।
কাপ্তাইয়ের প্রশান্তি পার্কে বেড়াতে আসেন রাঙামাটির জামান, রনি, সবুজ সহ অসংখ্য পর্যটক। তাঁরা বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পার্কে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।’
শিলছড়ি প্রশান্তি পার্কের দায়িত্বপ্রাপ্ত কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, ঈদের দিন থেকে পর্যটকের পদচারানায় মুখরিত রয়েছে প্রশান্তি পার্ক। তবে, আজকে পর্যটকের আগমন ঘটছে বেশি।
কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্টুরেন্ট এবং পড হাউসের পরিচালক নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম পরিবেশে অবস্থিত আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটছে ঈদের ছুটিতে। ঈদের দিন থেকেই আজ পর্যন্ত মুখরিত আছে আমাদের রেস্তোরাটি। এছাড়া নিসর্গ পড হাউজের সবকটি কটেজ বুকিং রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited