নিজস্ব প্রতিবেদক | ০৮:২৫ পিএম, ২০২৩-০৭-০৭
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেছেন, পার্বত্য জেলা খাগড়াছড়িকে পর্যটক বান্ধব, পর্যটন এলাকায় সৌন্দর্য্য বৃদ্ধি ও প্রকৃতি নির্ভর পর্যটন নগরী করার লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন রকম পরিকল্পনা ও কর্মসূচী হাতে নিয়েছি। এতে অন্যান্য প্রতিষ্ঠানও সমন্নয় করে কাজ করে যাচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্মত ওয়াসব্লক নির্মানেও পরিকল্পনা আছে। বিশ্রামের জন্য একটি রেস্ট হাউজ তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। যা আগামী কয়েক মাসের মধ্যেই সচল হবে। বৃহস্পতিবার (৬জুলাই) বিকেল ৪টায় খাগড়াছড়ির আলুটিলা পর্যটনের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আলুটিলা পর্যটন কেন্দ্রের পাহাড়ের ঢালুতে ১টি বাগান বিলাসের চারা রোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন- পাখিদের অভয়ারন্য এলাকা নির্মানে ও পাখি বসবাসে বাসা তৈরিতেও কাজ করা হবে। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় জেলা প্রশাসনের প্রায় ১৪০ একর ভূমি রয়েছে। যেখানে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন করে প্রকৃতি রক্ষায় কাজ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, খাগড়াছড়ি বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো: শহিদুল হাওলাদার, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল-ইমরান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন, বন বিভাগের খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা সহ বন বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited