দক্ষ, যোগ্য, সৃজনশীল মানুষই হবে আমাদের স্মার্ট নাগরিক; কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১২ পিএম, ২০২৩-০৭-০৮

দক্ষ, যোগ্য, সৃজনশীল মানুষই হবে আমাদের স্মার্ট নাগরিক; কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়  নবম ও দশম শ্রেণির ১৯৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মাট নাগরিক গঠনে জন্য ডিজিটাল পদ্ধতিতে ‘জনশুমারি ও গৃহগণনা-২০২৩ জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।  শনিবার (৮জুলাই) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী,র উপহার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্ত্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলেদেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা,হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো:মোহতাছিম বিল্লাহ। মাটিরাঙ্গা উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে  সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়  নবম ও দশম শ্রেণির ১৯৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরন করা হয়েছে। অন্যান্যের মাঝে  মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো:সবুর আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা,  মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো:হারুন উর রশীদ ফরাজী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান,  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ' স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ এই চারটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের মুল স্তম্ভ। এই চারটি স্তম্ভ না হলে স্মার্ট নাগরিক হওয়া যাবে না, স্মার্ট অর্থনীতি হবে না, স্মার্ট সমাজ হবে না, স্মার্ট বাংলাদেশ তৈরি করা যাবে না।
তিনি আরও বলেন, যিনি সৎ তিনি স্মার্ট, যিনি অসাম্প্রদায়িক তিনি স্মার্ট, যিনি সহমর্মী তিনি স্মার্ট, যিনি কর্মদক্ষ তিনি স্মার্ট। তাই দক্ষ, যোগ্য, সৃজনশীল মানুষই হবে আমাদের স্মার্ট নাগরিক। কাজেই এই স্মার্ট নাগরিক তৈরি করতে হলে সবার আগে আমাদের শিক্ষকদের স্মার্ট হতে হবে।‘আমাদের মানবিকতার চর্চা করতে হবে। তবেই আমরা সুন্দর ও সঠিক মানুষ হিসেবে বেড়ে উঠব। সোনার বাংলা গড়তে আমাদের সঠিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।