আলমগীর মানিক | ০২:৩২ এএম, ২০২৩-০৭-১২
কাপ্তাই হ্রদের ওপার থেকে দেশীয় ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদনকৃত পাহাড়ী চোলাই মদ রাঙ্গামাটি শহরে এনে বিক্রি করছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই হ্রদে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে প্রায় ২৫০ লিটার পাহাড়ি চোলাই মদসহ হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো, ১। ভাগ্য ত্রিপুরা, ২। ধনঞ্জয় ত্রিপুরা, ৩। রত্ন সেন’।
মঙ্গলবার দিবাগত রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি শহরের জেলা গোয়েন্দা শাখা ডিবি'র ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহেল বাকী।
ডিবি কতৃপক্ষ জানায়, আজ ১১ জুলাই ২০২৩ খ্রি: রাতে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিম রাঙ্গামাটি কিল্লামুরা এলাকা হতে রিজার্ভ বাজারে কাঠের বোটে ছোলাই মদ আসতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, পিপিএম, বিপিএম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহেল বাকী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে রাঙ্গামাটি ডিবি টিম ডিসি বাংলো এলাকায় কাপ্তাই লেকের মাঝে গোপনে স্পিড বোটে অবস্থান করেন।
মাদক ব্যবসায়ীদের বোটের অবস্থান টের পেয়ে লেকের মাঝে ২টি কাঠের বোটে তল্লাশী করে ২৫০ লিটার ছোলাই মদ'সহ ৩ জন মাদক ব্যবসায়ী ১। ভাগ্য ত্রিপুরা, ২। ধনঞ্জয় ত্রিপুরা, ৩। রত্ন সেন’কে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited