নিজস্ব প্রতিবেদক | ১০:৫১ পিএম, ২০২৩-০৭-১২
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউপি আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরন বিধি ও আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচন চলাকালীন সময় অনেক গুজব ছড়ায়, যাচাই-বাচাই না করে এসব গুজবে কান দেয়া যাবে না। সকল ভোটারকে ভোটার কেন্দ্রে এসে যাতে শান্তিপূর্ন ভোটারাধিকার প্রয়োগ করতে পারে সকলকে সহযোগীতা করতে হবে। আইন শৃংখলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সকল প্রতিদ্বন্ধী প্রার্থীকে নির্বচনী আচারন বিধি মেনে চলতে হবে। তাহলে শান্তিপূর্ণ ভাবে নির্বচান সম্পন্ন করা সম্ভব।
বুধবার (১২জলাই) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডেটরিয়াম সম্মেলন কক্ষে দীঘিনালায় বাবুছড়া ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলাফাতুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ শাহেনসা লতিফুর রহমান খায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, জেলা নির্বাচনী কর্মকর্তা মো: কামরুল আলম, দীঘিনালা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলী, দীঘিনালা জোনের প্রতিনিধি এ্যাডজুটেন্ট ল্যাফটেন্যান্ট মেহরাজ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল প্রমূখ। এছাড়া প্রতিদ্বদ্ধী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীপুলাক্ষ্য চাকমা, সন্তোষ জীবন চাকমা, গগন বিকাশ চাকমা, নৌকা প্রতিক প্রার্থী অনুপম চাকমা মেম্বার পদপ্রার্থী মো: জাকির হোসেন। এতে সকলে সুস্থ্য ও শান্তিপুর্ন নির্বাচন প্রত্যশা করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited