নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৯ পিএম, ২০২৩-০৭-১৩
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিম অসহায় ক্ষুধার্তদের নিজে পাশে বসিয়ে খাওয়াতেন। আমরা জাতির পিতার এ ধরনের মহতি কাজকে অনুসরণ করতে চাই। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের আহার নিশ্চিত করতেই অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা সদরে হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এমন মন্তব্য করেন।
স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নিজ হাতে ভালো মানের খাবার পরিবেশন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংএমপি। এসময় মন্ত্রী তাদের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। বান্দরবানে ঈদুল আযহা উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ঈদ জামাত ব্যাবস্থাপনা কমিটি, বান্দরবান পার্বত্য জেলার ব্যবস্থাপনায় এ ধরনের প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, এলজিডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, সড়ক বিভাগ বান্দরবান (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) নার্গিস সুলতানা, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited