আইয়ুব চৌধুরী | ০৬:০৯ পিএম, ২০২৩-০৭-১৪
রাঙামাটি রাজস্থলীতে ঝুঁকিপূর্ণ এবং সহজলভ্য মানুষের স্বাস্থ্য-সুস্থতার উন্নতিতে পুষ্টির জন্য মাল্টিসেক্টোরাল পন্থা অবলম্বনে এবং লিন প্রকল্পের তত্ত্বাবধায়নে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে জুম ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শান্তনু কুমার দাশ ।
জেলা কারিগরী কর্মকর্তা ডায়না চাকমার সঞ্চালনায় সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা রুইহলাঅং মারম বলেন, গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা, কিশোরী এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি পরিসেবার উন্নত ব্যবস্থা গ্রহণ এবং তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বাস্তবায়ন করছে লিন প্রকল্পের জুম ফাউন্ডেশন। এ সময় তিনি রাজস্থলী উপজেলার পুষ্টি পরিস্থিতির সার্বিক চিত্র এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয় উপস্থাপন করেন।
রাজস্থলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,টেকনিক্যাল কোঅর্ডিনেটর লিন প্রকল্প থুইনুমং মারমা,উপজেলা পুষ্টি কমিটির সমন্য়ক রুনু চাকমা, ২ নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ১ নম্বর ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক চাথোয়াই মারমা, সাংবাদিক আইয়ুব চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার প্রতিনিধি চিরজিৎ চাকমা, শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, মৎস্য কর্মকর্তার প্রতিনিধি চিনু মারমা, সমাজসেবার প্রতিনিধি আবদুল আজিজ সহ লিন প্রকল্পের ফেসিলিটেটর এন্ড্রো চাকমা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ নিউট্রিশন ইন্টারন্যাশনাল, সেড, কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রাজস্থলী উপজেলায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কিত মতামত ব্যক্ত করেন।।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited